চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাস থেকে মুক্তি পেয়েছে ৬৭ দিন বয়সের এক শিশু। শনিবার তাকে চীনের গুইঝোর হাসপাতাল থেকে করোনা ভাইরাস আক্রান্ত শিশুটিকে সুস্থ করে অব্যাহতি দেওয়া হয়েছে।
চীনা ডেইলি নামের একটি সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরে জানানো হয়েছে, ৬৭ দিন বয়সের একটি শিশু হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছে উঠেছে। শিশুটি
করোনাভাইরাসসহ নিউমোনিয়ায় আক্রান্ত ছিল। অসুস্থ হওয়ার পর হাসপাতালে প্রায় ১৩ দিন ভর্তি ছিল শিশুটি।
গণমাধ্যমটি জানিয়েছে, চীনে করোনাভাইরাসের আক্রান্তদের মধ্যে এই শিশুটি ছিল সবচেয়ে কম বয়সী করোনাভাইরাস থেকে সুস্থ হয়ে উঠা প্রথম রোগী। গণমাধ্যমটিতে প্রকাশিত ছবিতে দেখা যায় হাসপাতালের স্বাস্থ্যকর্মীরা শিশুটি ও তার পরিবারকে ফুলের শুভেচ্ছা জানিয়েছে।
এদিকে, চীনের সংবাদ মাধ্যম সিহুয়ানেটে প্রকাশিত সংবাদে ১৪ মাস বয়সী একটি শিশুর সুস্থ হওয়া খবর বেড়িয়েছিল। ৬ দিনের ডায়রিয়া ও বমি নিয়ে হাসপাতালে ভর্তি শিশুটি কভিড-১৯ এ আক্রান্ত ছিল। পরে প্রায় ১৮ দিন হাসপাতালে চিকিৎসাধীন থেকে সুস্থ হয়ে উঠে শিশুটি।
ইত্তেফাক/আরআই