৯ বছর পর হত্যা মামলার আসামি গ্রেফতার

আড়াইহাজারের কালাপাহাড়িয়া তদন্ত কেন্দ্রের পুলিশ আব্দুল্লাহ( ২৭) নামের এক হত্যা মামলার পলাতক আসামিকে  গ্রেফতার করেছে।

শনিবার বিকালে পুলিশ তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। গ্রেফতার আব্দুল্লাহ ওই গ্রামের শসি মিয়ার ছেলে।

কালাপাহাড়িয়া তদন্ত কেন্দ্রের এ এস আই আমিনুল ইসলাম জানান, আব্দুল্লাহের  বিরুদ্ধে ২০১২ সালে ইজার কান্দী গ্রামের  রব মিয়া হত্যা মামলার গ্রেফতারি পরোয়ানা ছিল।সে  ৯ বছর ধরে পলাতক ছিল। গোপনে খবর পেয়ে তাকে গ্রেফতার করা হয়।

ইত্তেফাক/এমআরএম