কনকনে ঠান্ডায় ভীষণ শীতের রাতে এক লোক কাঁপতে কাঁপতে এসেছে খাবারের দোকানে। তাকে দেখি ক্যাশে বসা ম্যানেজার তাড়াতাড়ি এক প্লেট ভাত দিতে বলল। ভদ্রলোক তো অবাক।
ভদ্রলোক :আপনি কী করে বুঝলেন, আমি ভাত খেতে এসেছি?
দোকানি (হেসে) :আপনি বিবাহিত, তাই না?
ভদ্রলোক (আরো অবাক হয়ে) :কী করে বুঝলেন?
দোকানি :না মানে, এই শীতের মধ্যে এত রাতে আর কেউ আসে না তো, তাই।