/ মো. ইউনুছ আলী
ঋণ করেছি, দোষ কী তাতে?
বই করেছি পিওর,
এবার দারুণ বিক্রি হবে
জানিস বধূ, শিওর।
লাভ হবে যা, অর্ধেকে তার
কিনবো দুধের গাভী,
মিটবে তাও, করছিলে যে
সোনার চেনের দাবি।
শাড়ি দেবো জামদানী আর
কিনে দেবো টিভি,
বেশভূষাতে ভাববে সবাই
লাট সাহেবের বিবি!
এত্তো সুযোগ, তারপরেও
গোমড়া মুখে রবে?
জানিস প্রিয়া সফলতায়
গর্ব তোমার হবে।
জকিগঞ্জ, সিলেট।