রঙ্গে ভরা বিজ্ঞান

/ লেখা মুহাম্মাদ শরিফুজ্জামান বাপ্পি

শিক্ষক ও ছাত্রের মধ্যে কথোপকথন—

শিক্ষক

প্রাণি নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না, কিন্তু উদ্ভিদ নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে।

 

আমাদের দেহের মোট আয়তনের দুই-তৃতীয়াংশই পানি। পানি অত্যন্ত মূল্যবান জিনিস।

 

কি রে, কাল রাতে দৌড়াইতেছিলি কেন?

 

ছাত্র

স্যার, তাহলে কি আমার আম্মু উদ্ভিদ আর আমি প্রাণি!

 

স্যার, দেহে দুই-তৃতীয়াংশ পানি থাকা সত্ত্বেও প্রতিদিন পানি পান করতে হয় কেন!

 

আর বলবেন না স্যার, চাঁদ আমার পিছু ছাড়ছিল না। আমি যেখানেই যাচ্ছিলাম, দেখি চাঁদও আমার পিছু পিছু আসছিল।