চাকরি পেয়েছে বিড়াল!

 

জর্ডানে ব্রিটিশ দূতাবাসে চাকরি পেয়েছে একটি বিড়াল! ভুল শুনছেন? মোটেই নয়। সত্যিই জর্ডানে ব্রিটিশ দূতাবাসে ‘চিফ মাউসার’ বা ‘প্রধান ইঁদুর শিকারি’ হিসেবে দায়িত্ব পেয়েছে একটি বিড়াল। আগে উদ্ধারকারী বিড়াল হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে তার। ‘লরেন্স অব আবদুন’ মোটাসোটা সাদাকালো রঙের বিড়ালটিকে নিয়োগ দেওয়ার পর তার টুইটার অ্যাকাউন্টও খোলা হয়েছে। এরমধ্যে তার অনুসারীর সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে আড়াই হাজারে।