স্কুলছাত্রীকে ধর্ষণ মামলার আসামির মরদেহ উদ্ধার

টাঙ্গাইলের ঘাটাইলে চতুর্থ শ্রেণির স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত রফিজ উদ্দিন অপু নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করছে পুলিশ।  রবিবার সকালে উপজেলার রসুলপুর ইউনিয়নের শালিয়াবহ নয়াপাড়া গ্রামে গাছের সঙ্গে ঝুলে থাকা অবস্থায় তার লাশ উদ্ধার করে ঘাটাইল থানা পুলিশ।  এ সময় মরদেহের পা মাটির সঙ্গে স্পর্শ করে ছিল। ঘটনাটি হত্যা নাকি আত্মহত্যা তা নিয়ে এলাকায় সন্দেহের সৃষ্টি হয়েছে। 

রফিজ উদ্দিন অপু ঘাটাইল উপজেলার রসুলপুর ইউনিয়নের শালিয়াবহ নয়াপাড়া গ্রামের মৃত হোসেন আলীর (চাটু মিয়া) ছেলে। 

এলাকাবাসীরা জানায়, রহিজ উদ্দিন অপু গত ৯ ফেব্রুয়ারি ওই স্কুলছাত্রীকে ধর্ষণ করে।  এ ঘটনায় শিশুটির বাবা বাদি হয়ে তার বিরুদ্ধে ১০ ফেব্রুয়ারি ঘাটাইল থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন।  পরে বিকেলে ওই ছাত্রী টাঙ্গাইল আদালতে জবানবন্দি দেয়।  ঘটনার পর থেকেই আত্মগোপনে চলে যান অপু।  গত সাত দিনেও পুলিশ তাকে গ্রেফতার করতে পারেনি।  পরে রবিবার তার বাড়ির পাশে একটি গাছে ডালে ঝুলে থাকা অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়।  এ সময় মরদেহের পা মাটির সঙ্গে স্পর্শ করে ছিল।

আরও পড়ুন: কর ফাঁকিবাজদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়া হবে: দুদক চেয়ারম্যান

ঘাটাইল থানা পুলিশের এসআই মতিয়ার রহমান জানান, মরদেহ ময়না তদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

ইত্তেফাক/এসি