নেতৃত্ব ছাড়লেন ফাফ ডু প্লেসিস

একদিনের ক্রিকেটের নেতৃত্ব হারানোর পর টেস্ট ও টি-টোয়েন্টি ফরম্যাটের নেতৃত্ব থেকে পদত্যাগ করলেন দক্ষিণ আফ্রিকার তারকা ক্রিকেটার ডু প্লেসিস। গত বিশ্বকাপ থেকেই ফর্মহীন দক্ষিণ আফ্রিকা। অধিনায়ক হিসেবে ডু প্লেসিসও এর দায় এড়াতে পারেননা। তাই এই ক্রিকেটারকে নিয়ে নানা গুঞ্জন ছিলো ক্রিকেট অঙ্গনে।

এমন গুঞ্জনের মাঝেই নিজের অবস্থান পরিষ্কার করলেন ডু প্লেসিস। সমালোচনাকে সাদরে গ্রহণ করে অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিতে বিলম্ব করেননি ডু প্লেসিস। যদিও তার উত্তরসূরি কে হবেন, তা এখনো জানায়নি ক্রিকেট দক্ষিণ আফ্রিকা। ৩৫ বছর বয়সী ডু প্লেসিস তিন ফরম্যাটেই প্রোটিয়াদের নেতৃত্ব দিচ্ছিলেন। ২৭ বছর বয়সী কুইন্টন ডি ককের কাছে মাস-খানেক আগে হারান ওয়ানডের অধিনায়কত্ব। 

ফাফ ডু প্লেসিস সরে দাঁড়ানোয় ওয়ানডে অধিনায়ক কুইন্টন ডি ককই পেতে পারেন টি-টোয়েন্টি ফরম্যাটে অধিনায়কত্বের স্থায়ী দায়িত্ব। ডু প্লেসিসের অনুপস্থিতিতে তিনিই দলকে টি-টোয়েন্ট সিরিজে নেতৃত্ব দিচ্ছিলেন। 

ইত্তেফাক/এসআই