আড়াইহাজারে ইত্তেফাকের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নারায়ণগঞ্জের আড়াইহাজারে বহুল প্রকাশিত দৈনিক ইত্তেফাক পত্রিকার ৬৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। সোমবার দুপুরে আড়াইহাজার থানা প্রেসক্লাব কার্যালয়ে কেক কেটে আলোচনা সভার মাধ্যমে এ অনুষ্ঠান পালন করা হয়। এতে সভাপতিত্ব করেন দৈনিক ইত্তেফাক পত্রিকার আড়াইহাজার সংবাদদাতা ও প্রেসক্লাবের সভাপতি মাসুম বিল্লাহ।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. হাবিব ইসমাইল ভূঁইয়া, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ  আব্দুল কাদির, আড়াইহাজার থানার ওসি (তদন্ত) মো. শফিকুল ইসলাম, গোপালদী ডিগ্রি মাদরাসার অধ্যক্ষ মো. আব্দুল্লাহ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নাসির উদ্দিন, জেলা নিরাপদ সড়ক চাই এর সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সরকার, আড়াইহাজার থানার এস আই রফিউদ্দোলা, সমাজ সেবক শামিম আহমেদ স্বপন, বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিক মো. মজিবুর রহমান, যায়যায়দিনের রফিকুল ইসলাম রানা, বাংলাদেশ টাইমস এর বাদল আহাম্মেদ, সমকালের সফুর উদ্দিন প্রভাত, দৈনিক জনতার মো. হাবিবুর রহমান হাবিব, দৈনিক  আমাদের সময়ের মো. শাহজাহান, দৈনিক আমার সংবাদের মো. শাহজাহান কবির, ইনকিলাবের মো. আল আমিন ভূঁইয়া, দৈনিক যুগান্তরের ইমাম হাসান ইমা, ভোরের ডাকের এ আর কামাল শেখ, শীতলক্ষার মো. হাবিবুর রহমান (হবি), সাপ্তাহিক আমাদের আড়াইহাজারের অরণ্য সৌরভ ও মো. জাহিদুল ইসলাম প্রমুখ। 

আরো পড়ুনঃ আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী যেকোনো দায়িত্ব পালন করবে: সিইসি

ইত্তেফাক/কেকে