আশকোনায় জঙ্গি আস্তানায় অভিযান মামলার প্রতিবেদন ২ এপ্রিল

রাজধানীর আশকোনায় জঙ্গি আস্তানায় অভিযানের ঘটনায় করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ২ এপ্রিল দিন ধার্য করেছে আদালত। আজ মঙ্গলবার ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম আসাদুজ্জামান নুর এ আদেশ দেয়।

২০১৬ সালের ২৪ ডিসেম্বর রাজধানীর দক্ষিণখানের আশকোনায় সূর্যভিলা নামের একটি বাড়িতে ‘অপারেশন রিপোল টুয়েন্টিফোর’ চালায় পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। এতে দুই জঙ্গি নিহত হয়। এছাড়া আত্মসমর্পণ করেন দুই নারী।

ঘটনার পরদিন দক্ষিণখান থানার উপপরিদর্শক (এসআই) শাহিনুল ইসলাম বাদী হয়ে ৯ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন।

আরও পড়ুন: গার্মেন্টসসহ সব কারখানায় ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনে দুই মাস সময় দিলো হাইকোর্ট

মামলার আসামিরা হলেন- জেবুন্নাহার শিলা, তৃষা মণি, শাকিরা, সামিনা, আফিফা কাদেরী, মাঈনুল ইসলাম, রাশেদুর রহমান, সেলিম ও ফিরোজ। বাসস

ইত্তেফাক/কেকে