চুরির অভিযোগে পুলিশ সদস্য গ্রেফতার

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় মারপিট ও চুরির অভিযোগে আনারুল ইসলাম নামে এক পুলিশ সদস্যকে গ্রেফতার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) উপজেলার কালির খামার গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। ওই পুলিশ সদস্য ওই গ্রামের আমজাদ হোসেনের ছেলে। 

থানা সূত্রে জানা গেছে, গত ১৫ ফেব্রুয়ারি উপজেলার কঞ্চিবাড়ী গ্রামের মুকুট মিয়ার ছেলে সুমন মিয়া বাদী হয়ে মারপিট ও চুরির অভিযোগ এনে পুলিশ সদস্য আনারুল ইসলামসহ ১২ জনকে আসামি করে সুন্দরগঞ্জ থানায় একটি মামলা করেন। এ মামলায় কঞ্চিবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই ও মামলার তদন্তকারী কর্মকর্তা সহিদুল ইসলাম অভিযান চালিয়ে আনারুল ইসলামকে গ্রেফতার করেন। 

আরো পড়ুন: বিদেশি পর্যটককে গালমন্দ, যুবক আটক

পুলিশ সদস্য সহিদুল ইসলাম দিনাজপুর জেলার বিরামপুর থানায় বেতার চালক হিসেবে কর্মরত আছেন বলে কঞ্চিবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক মোখলেছুর রহমান জানান। 

সুন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহিল জামান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

ইত্তেফাক/এএএম