ছুটি সংক্ষিপ্ত করেই বিশ্বকাপ জয়ী যুব ক্রিকেটারদের ছয় জনকে ঢাকায় ফিরতে হয়েছিল। উদ্দেশ্য ছিল, জিম্বাবুয়ের বিপক্ষে বিকেএসপিতে দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলা।
সেই ম্যাচের প্রথম দিনে বিসিবি একাদশের সেরা পারফরমারও ঐ যুবাদেরই এক জন। শাহাদাত হোসেন দিপু ১৬ রানে তিনটি উইকেট পান। অন্যদিকে, পেসার শরিফুল ইসলাম নেন এক উইকেট। তিনি গতকাল পেসারদের মধ্যে সর্বোচ্চ ১৫ ওভার বোলিং করেন।