রাজধানীর যাত্রাবাড়ীতে রাস্তা পারাপারের সময় বাসের ধাক্কায় অজ্ঞাত এক যুবক (৩০) নিহত হয়েছে। বুধবার রাত ৯টার দিকে সড়ক ও জনপথ মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ওই যুবকের পরনে ছিল কালো রঙের জিন্সের প্যান্ট ও প্রিন্টের টি-শার্ট।
পারভেজ নামে এক পথচারী জানান, রাত ৯টার দিকে সড়ক ও জনপথ মোড়ে ওই যুবক রাস্তা পার হচ্ছিল। এ সময় এক বাস তাকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রাত ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ওই যুবককে মৃত ঘোষণা করেন। স্থানীয় জনতা বাসটি আটক করেছে।
আরো পড়ুন : কুরিয়ারে পাঠানো পার্সেলে মাদক, পুলিশ কর্মকর্তা আটক
ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।
ইত্তেফাক/ইউবি