ক্রিকেটের কোন বিষয়ে থাকতে পারবে না উমর আকমল

পাকিস্তান ক্রিকেট দলের ব্যাটসম্যান উমর আকমল ক্রিকেটের কোন বিষয়ে অংশ নিতে পারবে না বলে নিষেধাজ্ঞা জারি করেছে দেশটির ক্রিকেট বোর্ড পিসিবি।  সেই সঙ্গে বৃহস্পতিবার এই ব্যাটসম্যানকে নির্বাসিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়, পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) নির্বাসিত করল উমর আকমলকে।  তার বিরুদ্ধে দুর্নীতি বিষয়ক তদন্ত চলছিল।  তদন্তের ফলাফল আসতেই সঙ্গে সঙ্গে তাকে নির্বাসিত করার সিদ্ধান্ত নিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। 

পিসিবি এক বার্তায় জানিয়েছে, পাকিস্তান ক্রিকেট বোর্ড উমর আকমলকে নির্বাসিত করেছে।  যতদিন দুর্নীতি দমন শাখার তদন্ত শেষ না হয়, আপাতত তিনি কো‌নও ক্রিকেট বিষয়ে অংশ নিতে পারবেন না ।  সেখানে আরও বলা হয়, যেহেতু এই তদন্ত এখনও চলছে, সে কারণে পিসিবি এই বিষয়ে আর কোনও মন্তব্য করবে না।'  তবে পিসিবি আকমলের অপরাধ কী তা পরিস্কার করে বলেনি।

আরও পড়ুন: মুজিববর্ষে ‘নারী ও শিশু’ নির্যাতন প্রতিরোধে সমাবেশের ঘোষণা

জানা যায়, ২৯ বছর বয়সের এই ব্যাটসম্যা‌ন শেষ ভারতের হয়ে খেলেছেন গত অক্টোবরে।  তিনি দেশের হয়ে ১৬টি টেস্ট, ১২১টি ওডিআই ও ৮৪টি টি২০ খেলেছেন।

এদিকে, বৃহস্পতিবার থেকেই শুরু হওয়ার কথা রয়েছে ২০২০ পিএসএল।  এতে আকমলের পিএসএল দল কোয়েত্তা গ্লাডিয়েটর্স ইতিমধ্যেই তাঁর পরিবর্ত নেওয়ার জন্য আবেদন জানিয়েছে।  প্রথম ম্যাচে এদিন গতবারের চ্যাম্পিয়নরা মুখোমুখি হবে দু'বারের চ্যাম্পিয়ন ইসলামাবাদ ইউনাইটেডের।


ইত্তেফাক/আরআই