আইইউবিতে বসন্ত বরণ ও পিঠা উৎসব

বসন্ত বরণ ও পিঠা উৎসব করেছে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (আইইউবি)। ১৩ ফেব্রুয়ারি ঢাকায় নিজস্ব ক্যাম্পাসে এই উত্সব করা হয়।

এতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মিলান প্যাগন।

অনুষ্ঠানে নাচ, গান, আবৃত্তি, নাটক এবং বাউল গান উৎসবের মাত্রা বাড়িয়ে তোলে। পুরো ক্যাম্পাসটি সাজিয়েছে আইইউবি আর্ট ক্লাব।

পরে আইইউবির ব্যান্ড দলগুলো পারফর্ম করে। সেভেজারি এবং নেমেসিসের কনসার্ট দিয়ে অনুষ্ঠানটি সুন্দরভাবে শেষ হয়। 

প্রতি বছর ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি এই উৎসবের আয়োজন করে থাকে।

ইত্তেফাক/জেডএইচ