নারায়ণগঞ্জের আড়াইহাজারে একটি ব্যাটারি কারখানার পানির ট্যাংকি থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সকালে উপজেলার গোপালদী পৌর সভার মোল্লারচর গ্রামে অবস্থিত চায়নাদের মালিকানাধীন একটি ব্যাটারির কারখানার ট্যাংকি থেকে এই লাশটি উদ্ধার করে পুলিশ।
আরও পড়ুন : সোমবার থেকে ঝরতে পারে বৃষ্টি
নিহতের নাম সখিনা বেগম (৬২)। সে উপজেলার গোপালদী পৌরসভার ভিটি কলাগাছি গ্রামের ইব্রাহীমের স্ত্রী।
গোপালদী পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক (এসআই) নাসির উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট আসলে বিস্তারিত জানা যাবে।
আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম জানান, ঘটনাটি নিয়ে তদন্ত চলছে।
ইত্তেফাক/এমআরএম