অস্ট্রেলিয়াকে ১৩৩ রানের টার্গেট দিলো ভারত

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে জয়ের জন্য অস্ট্রেলিয়াকে ১৩৩ রানের টার্গেট দিয়েছে ভারত।শুরুটা দুর্দান্ত করলেও সময়ের ব্যবধানে থেমে যায় ভারতের রানের গড়। ভারতের শর্মার ব্যাট থেকে আসে ৪৯ রানের ইনিংস। 

টস জিতে ভারতকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় অস্ট্রেলিয়ার অধিনায়ক মেগ লানিং। উদ্বোধনী জুটিটা দুর্দান্ত করে ভারতের দুই ব্যাটসম্যান শেফালি বার্মা ও স্মৃতি মানধানা। দলীয় ৪১ রানের মাথায় অস্ট্রেলিয়ার প্রথম শিকার হন স্মৃতি মানধানা। এর ২ রান পরেই ওপেনিংয়ে নামা আরেক ব্যাটসম্যান শেফালি বার্মাও সাজঘরে ফেরেন। আউট হওয়া আগে ১৫ বলে তার ব্যাট থেকে আসে ২৯ রান। ৫ চার আর ১ ছক্কায় সাজানো ছিল তার ইনিংসটি।

দলের এমন বিপর্যয়ের মুহূর্তেও হাল ধরতে পারেননি ভারতের সবচেয়ে নির্ভরযোগ্য ব্যাটসম্যান হারমানপ্রীত কর। জনাসনের দ্বিতীয় শিকার হয়ে মাত্র ২ রানে সাজঘরে ফেরেন তিনি। 

এরপর জেমিমা রদ্রিগেজকে সঙ্গে নিয়ে ৫৩ রানের জুটি গড়েন শর্মা। রদ্রিগেজ ২৬ রানে আউট হলেও একপাশ আগলে রাখেন শর্মা। নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ভারতের সংগ্রহ দাঁড়ায় ১৩২ রান। বল হাতে অস্ট্রেলিয়ার জনাসেন নেন দুটি উইকেট। 

ইত্তেফাক/এসআই