সেতারা রব্বানী দাতব্য চিকিৎসালয় ও শিশু সদনের উদ্বোধন

বগুড়ার শেরপুরে গোলাম রব্বানী ফাউন্ডেশনের উদ্যোগে সেতারা রব্বানী দাতব্য চিকিৎসালয় ও বাতিঘর আবাসিক শিশু সদন এর শুভ উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার দুপুর ২টায় ধনকুন্ডি মানিক মঞ্জিল প্রাঙ্গণে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান চেয়ারম্যান বগুড়া-৬ আসনের সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা অ্যাড. মাহবুবুর রহমান, হেলালুজ্জামান তালুকদার লালু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাড. সাইফুল ইসলাম, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আজিজুল বারী তালুকদার হেলাল, সংসদ সদস্য মোশারফ হোসেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য আলী আজগর তালুকদার হেনা, কেন্দ্রীয় কমিটির সদস্য ও আহ্বায়ক কমিটির সদস্য জয়নাল আবেদিন তান, বিএনপি নেতা এম আর ইসলাম স্বাধীন, শহীদুন্নবী সালাম, শেন তাজ উদ্দিন নাইন, খাইরুল বাসার, মনিরুজ্জামান মনি।

আরও পড়ুন: রংপুরে বস্তাবন্দি সেই তরুণীর হত্যায় যুবক গ্রেফতার

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাবেক মহিলা এমপি আফরোজা বেগম জ্যোতি, অ্যাড. শাহজাদী, নাজমা আকতার, যুবদল নেতা খাদেমুল ইসলাম, বিএনপি নেতা জাহাঙ্গীর আলম, হাসান রিগ্যাল, আসিফ সিরাজ রব্বানী সানভী, গোলাম শহীদ, গোলাম মহবুব প্যারিস, শাহ মোহাম্মদ জনি, কে এম মাহবুবার রহমান হারেজ, শফিকুল ইসলাম তোতা, শহিদুল ইসলাম বাবলু, পিয়ার হোসেন পিয়ার প্রমুখ।

ইত্তেফাক/এসি