কচুরিপানা টু ঘুমকাতুরে ভোটার

 

খবর ১ :নিয়মিত কচুরিপানা খাওয়ার পরামর্শ জনৈক মন্ত্রীর।

খবর ২ :ঘুমকাতুরে ভোটারদের জন্য পেছানো হলো ভোটগ্রহণ শুরুর সময়।

 

/ লেখা মুহাম্মাদ শরিফুজ্জামান বাপ্পি

মফিজ শুনছস, এখন থেকে নাকি তিনবেলা কচুরিপানা খাইতে হইব?

এ আর এমন কি! আমার তো নিয়মিতই ‘কচু’ আর ‘পান’ খাওয়া পড়ে।

একটা কথা বুঝতে পারলাম না, ভাই। আমরা তো মাছে-ভাতে বাঙালি। এখন কচুরিপানাগুলো কি আমরা ভাত দিয়ে খাব, না মাছ দিয়ে?

আমার মনে হয় ভাত দিয়ে খাওয়াটাই বেটার হবে। মাছের দাম যে হারে বাড়ছে!

এটা কোনো কথা হলো ভাই। ঘুমের জন্য কেউ ভোটগ্রহণ শুরুর সময় পিছিয়ে দেয়?

বর্তমান সরকার ঘুমবান্ধব। কাল এই সরকার চায়, মানুষের ঘুমের যেন কোনো বিঘ্ন না ঘটে। তাই ঘুমকাতুরে বড় জনগোষ্ঠীর জন্য সরকারের এহেন ভাবনা সত্যিই সময়োপযোগী ও বাহবা পাওয়ার যোগ্য।

ঘুমের কারণে ভোট পেছানোর কোনো যৌক্তিকতা আছে বলে মনে করেন?

আলবত্ আছে। তাছাড়া শীতের রেশটা এখনো কাটেনি। সূর্য দেরিতে উঠছে। আগেভাগে ভোটকেন্দ্রে গেলে ‘ভিটামিন ডি’ কীভাবে পাব!