ফেব্রুয়ারি মাসের রুটিন

 

/ নীরব চন্দন

 

অন্যান্য মাসের তুলনায় ফেব্রুয়ারি মাসে আমার ব্যস্ততা অনেক বেড়ে যায়। এবারও তার ব্যতিক্রম ঘটেনি। এবার ফেব্রুয়ারি মাসে নানান দিবসে আমি যা যা করেছি তার সংক্ষিপ্ত বিবরণী দেওয়া হলো:

 

তারিখ                দিবসের নাম      কাজের সংক্ষিপ্ত বিবরণী   

 

০৭ ফেব্রুয়ারি        রোজ ডে                এদিন সারাদিন রোজ বা গোলাপের ব্যবসা

                                                      করে বিশাল ক্ষতির মুখে পড়েছি। 

                         

০৮ ফেব্রুয়ারি        প্রপোজ ডে             প্রপোজ ডে’তে আমি এলাকার দশজন ললনাকে

                                                      প্রস্তাব করেও ব্যর্থ হয়েছি। ফলাফলস্বরূপ

                                                      ললনাদের পরিবারের লোকজনের হাতে লাঞ্চিত হয়েছি।  

 

০৯ ফেব্রুয়ারি        চকলেট ডে              সারাদিন চকলেট খেয়েছি। ফলাফলস্বরূপ আমার স্থান

                                                      হয়েছে বাথরুমে।    

 

১০ ফেব্রুয়ারি        টেডি ডে                 বিশাল বিশাল টেডি কিনে রেখেছি কিন্তু দেওয়ার মতো

                                                      কাউকে খুঁজে পাইনি।               

 

১১ ফেব্রুয়ারি         প্রমিজ ডে               ৩৩ বছর কেটে গেলেও কেউ যখন কথা রাখেনি,

                                                      তখন আমার আর প্রমিজ করে কী লাভ?       

 

১২ ফেব্রুয়ারি         হাগ ডে                  আমার প্রিয় কোল-বালিশের সাথে হাড ডে পালন করেছি।

 

১৩ ফেব্রুয়ারি        কিস ডে                 গোপন কথা। ওপেনভাবে বলা যাবে না।       

 

১৪ ফেব্রুয়ারি        ভ্যালেন্টাইন ডে       এই দিনটার কোনো অর্থই আজ পর্যন্ত খুঁজে পাইনি।        

 

১৫ ফেব্রুয়ারি        পকেট এম্পটি ডে     নতুন করে পকেট এম্পটি হওয়ার কিছু নেই।

                                                      বেকারদের পকেট সবসময় এম্পটিই থাকে।