সিরিয়া ও গাজায় বিমান হামলা চালিয়েছে ইসরাইল। এতে ইসলামিক জিহাদের দুই যোদ্ধা নিহত হয়েছে।
ইসরাইলের সামরিক বাহিনী জানিয়েছে, রবিবার ইসলামিক জিহাদকে লক্ষ্য করে দক্ষিণ দামেস্ক এবং গাজা উপত্যকায় তারা হামলা চালিয়েছে। এছাড়া ইসরাইল জানিয়েছে, তারা যেখানে হামলা চালিয়েছে সেটি ইসলামিক জিহাদের কার্যকলাপের একটি কেন্দ্র।
এদিকে সিরিয়া বলছে, তাদের বিমান প্রতিরক্ষা বাহিনী ইসরাইলের বেশিরভাগ মিসাইল ভূপাতিত করেছে।
গাজার স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছে, হামলায় অন্তত ৪ জন আহত হয়েছে। এছাড়া সোমবার ইসলামিক জিহাদের এক বিবৃতিতে জানায়, হামলায় তাদের দুই সদস্য নিহত হয়েছে।
এর আগে গত রবিবার গাজা থেকে ইসরাইলের ওপর অন্তত ২০ টি রকেট হামলা চালানো হয় বলে খবরে বলা হয়েছে। তবে এই হামলায় হতাহতের খবর পাওয়া যায় নি।
তবে লড়াইয়ের শুরু হয় রবিবার সকালে এক ঘটনাকে কেন্দ্র করে। ইসরাইল জানায়, রবিবার সকালে সীমানা বেড়া বরাবর ইসলামী জিহাদের এক সদস্যকে তারা হত্যা করেছে।
ইসরাইলের দাবি, ওই ব্যক্তি একটি বিস্ফোরক ডিভাইস বসানোর পরিকল্পনা করছিল।
ইত্তেফাক/এসআর