আইসিএমএবির অমর একুশে পালন

ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) এর পক্ষ থেকে শ্রদ্ধার সঙ্গে পালন করা হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কর্মসূচি। অমর একুশে ফেব্রুয়ারির দিন ভোরে ইনস্টিটিউটের প্রভাত ফেরি র‌্যালি শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে।

সকালে ইনস্টিটিউটের নীলক্ষেত মূল ভবনের প্রাঙ্গণ থেকে প্রভাতফেরি শহীদ মিনার অভিমুখে যাত্রা শুরু করে। ইনস্টিটিউটের প্রেসিডেন্ট মো. জসিম উদ্দিন আকন্দ এফসিএমএ এই র‌্যালিতে নেতৃত্ব দেন।

এ সময় আরো ছিলেন ভাইস প্রেসিডেন্ট আবু বকর সিদ্দিক এফসিএমএ এবং মো. মামুনুর রশীদ এফসিএমএ, সেক্রেটারি মো. মনিরুল ইসলাম এফসিএমএ, ট্রেজারার জনাব মো. আলী হায়দার চৌধুরী এফসিএমএ, সাবেক সভাপতি এবং কাউন্সিল সদস্য এ কে এম দেলোয়ার হোসেন এফসিএমএ এতে উপস্থিত ছিলেন। এই র‌্যালিতে অংশ নেন ঢাকা ব্র্যাঞ্চ কাউন্সিলের সদস্যগণ, আইসিএমএবির কাউন্সিল সদস্য, ইনস্টিটিউটের শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীগণ।

দীর্ঘ পদযাত্রা শেষে শহীদ মিনারের মূল বেদিতে পুষ্পস্তবক অর্পণের পর র‌্যালিটি ইনস্টিটিউটের মূল ভবনে ফিরে আসে।

ইত্তেফাক/আরএ