লক্ষ্মীপুরে প্রাইভেটকার-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শিশুসহ চারজন নিহত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে লক্ষ্মীপুর সদর উপজেলার বটতলী ও চরচামিতার মাঝামাঝি নার্সারি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বটতলী ও চরচামিতার মাঝামাঝি এলাকায় রাস্তার মাঝখানে একটি ভাঙ্গা জায়গায় উভয় গাড়ির চালক নিয়ন্ত্রণ হারালে এ দূর্ঘটনা ঘটে বলে জানান স্থানীয়রা।
আরো পড়ুন : রাজশাহীতে রাস্তার পাশে পাওয়া গেল কাটা পা
নিহতদের মধ্যে অটোরিকশাচালক সুমন (২৭) এর পরিচয় পাওয়া গেছে। তিনি লক্ষ্মীপুর পৌর এলাকার উত্তর মজুপুর গ্রামের মৃত আলী আহম্মদের ছেলে। চন্দ্রগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিম উদ্দিন ঘটনাটি নিশ্চিত করেন।
এ বিষয়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. খলিলুর রহমান জানান, সড়ক দুর্ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। দুজনকে ভর্তি রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।
ইত্তেফাক/ইউবি