আ. শ. ম. বাবর আলী
গাই এসো আজ সবাই মিলে
বাংলাভাষার গান,
বিশ্ববুকে বাংলাভাষার
দীপ্ত অবস্থান।
বিশ্বসভার দরবারে আজ
জ্বলে বাংলার বাতি,
মাতৃভাষা দিবস পালন
করছে সকল জাতি।
এ আমাদের গর্ব কী যে
যায় কি বলা মুখে?
গর্বিত এক জাতি যে আজ
আমরা বিশ্ববুকে।
আ. শ. ম. বাবর আলী
গাই এসো আজ সবাই মিলে
বাংলাভাষার গান,
বিশ্ববুকে বাংলাভাষার
দীপ্ত অবস্থান।
বিশ্বসভার দরবারে আজ
জ্বলে বাংলার বাতি,
মাতৃভাষা দিবস পালন
করছে সকল জাতি।
এ আমাদের গর্ব কী যে
যায় কি বলা মুখে?
গর্বিত এক জাতি যে আজ
আমরা বিশ্ববুকে।