তানহিয়াত আফরিন তরু
আমার মায়ের কান্না আছে
এই ভাষাতে মিশে
রক্তভেজা আখর দেখায়
এগিয়ে চলার দিশে।
আমার বোনের স্নেহ নিয়ে
ভাষায় জাগে কাঁপন
রফিক, সালাম হারিয়ে গিয়ে
হলো অনেক আপন।
আমার ভাইয়ের ভালোবাসা
এই ভাষারই গায়ে
একুশের এই দীপ্ত ভোরে
এসো খালি পায়ে।
পঞ্চম শ্রেণি, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল, খুলনা