সিরিয়ায় বিমান হামলায় ৩৩ তুর্কি সেনা নিহত

সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশে বিমান হামলায় কমপক্ষে ৩৩ তুর্কি সেনা নিহত হয়েছেন। বৃহস্পতিবারের এই হামলায় বহু আহত হয়েছেন বলে তুরস্ক সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে। 

  এই বিষয়ে তুরস্কের হাতায় প্রদেশের গভর্নর রাহমি দোগান বলেন, আহতদের তুরস্কে ফেরত আনা হয়েছে।  তুরস্কের কমিউনিকেশন্স ডিরেক্টর ফাহরেতিন আলতুন হামলার বিষয়ে বলেন, এটা সবাই জানে সিরিয়া সরকারের পক্ষ থেকেই এই হামলা চালানো হয়েছে। এই হামলার প্রতিশোধ নেয়া হবে বলেও জানান আলতুন। 

গত মাসে ইদলিবে সিরিয়ার সরকারি বাহিনীর হামলায় তুরস্কের অন্তত ১৩ সেনা নিহত হন। তুরস্কের সেনাবাহিনীর ওপর হামলার ঘটনায় সিরিয়া সরকারের মূল মিত্র রাশিয়া এবং তুরস্কের মধ্যে চরম উত্তেজনা চলছে। আল জাজিরা। 

ইত্তেফাক/এআর