ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন এমপি বলেছেন, টাকা নেবেন স্বতন্ত্র প্রার্থীর, ভোট দেবেন নৌকায়।
মঙ্গলবার বেলা ১২টায় বরিশালের মুলাদীতে সরকারি মুলাদী মাহমুদ জান মাধ্যমিক বিদ্যালয় মাঠে নৌকা প্রার্থীর নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
রাশেদ খান মেনন বলেন, বিএনপি জামায়াত নির্বাচনী প্রচারণা না চালিয়ে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে নানামুখী ষড়যন্ত্র চালাচ্ছে। এবিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
এসময় তিনি উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, নৌকা প্রতীককে বিজয়ী করার দায়িত্ব আপনাদের। তাই নৌকার প্রার্থী অ্যাডভোকেট টিপু সুলতানকে বিজয়ী করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করুন।
আরো পড়ুন: ‘মমতার আচরণ কিমের মতো’, মন্তব্য ভারতীয় মন্ত্রীর
সভায় সভাপতিত্ব করেন উপজেলা ১৪ দলের সমন্বয়ক ইঞ্জিনিয়ার ইউসুফ আলী। আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট হাবিবুর রহমানের পরিচালনায় সভায় বক্তব্য দেন- বরিশাল-৩ আসনের নৌকা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট টিপু সুলতান এমপি, বরিশাল জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি নজরুল হক নিলু, কেন্দ্রীয় ওয়ার্কার্স পার্টির সদস্য আব্দুল খালেক, উপজেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদক সেলিম আহমেদ চৌকিদার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি দুলাল মাহমুদ মোল্লা, উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক রাজু ভুইয়া, উপজেলা আওয়ামী লীগের সদস্য নাসির উদ্দীন বেপারী, চরকালেখান ইউনিয়ন আ’লীগের সভাপতি মোশারেফ হোসেন বেপারীসহ উপজেলা ওয়ার্কার্স পার্টি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দ।
ইত্তেফাক/জেডএইচ