গণধর্ষণ ও ভিডিওর অভিযোগে ৭জনের বিরুদ্ধে মামলা

হোমনায় মাদ্রাসাছাত্রীকে গণধর্ষণ ও ভিডিও ধারণ করার অভিযোগে শনিবার মামলা করা হয়েছে। ভুক্তভোগীর মা বাদী হয়ে এ মামলা করেন।

অভিযুক্তরা হলো- উপজেলার পূর্বপাড়ার জয়নাল আবেদিনের ছেলে জুয়েল রানা (২২) ও মনির হোসেনের ছেলে আল আমিন (১৯), বাবর আলীর ছেলে পারভেজ মিয়া (১৯), জহিরুল ইসলামের ছেলে জিয়া (১৭), শাহ আলমের ছেলে জালাল উদ্দিন (১৭), কবির মিয়ার ছেলে শাকিব (১৭) ও শাহিন মিয়ার ছেলে শাহ পরান (১৭)।

ওসি মো. আবুল কায়েস আকন্দ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে বিস্তারিত জেনে মাদ্রাসাছাত্রীর পরিবারকে সহযোগিতার আশ্বাস দিলে তার মা ৭জনকে আসামি করে থানায় মামলা করেন। আমরা আসামিদের গ্রেফতারের জন্য একটি টিম গঠন করে দিয়েছি। আশা করি খুব দ্রুত তাদের গ্রেফতারে সক্ষম হব।

ইত্তেফাক/আরকেজি