বিয়ের ৩০ বছর পর স্বামীকে নিয়ে মুখ খুললেন ভাগ্যশ্রী!

‘মেনে পেয়ার কিয়া’। এই ছবিটা দেখেনি এমন মানুষ পাওয়া খুব মুশকিল। এই ছবি দিয়েই বলিউডে পা রেখেছিলেন মিষ্টি অভিনেত্রী ভাগ্যশ্রী। সালমান খান ও ভাগ্যশ্রী সেই সময় হয়ে উঠেছিলেন সব থেকে জনপ্রিয়। কিন্তু তারপর তাকে আর দেখা যায়নি সেভাবে ছবি করতে। তিনি বিয়ে করলেন প্রযোজক ও নায়ক হিমালয়কে।

বিয়ের পর হিমালয় ও ভাগ্যশ্রী এক সঙ্গে কয়েকটি ছবি করেন। কিন্তু একটা ছবিও চলেনি। ব্যস তারপর আর কোনও দিন ভাগ্যশ্রীকে কোথাও দেখা যায়নি। মাঝখানে এক বছরের জন্য স্বামীর সঙ্গে সেপারেশনে ছিলেন ভাগ্যশ্রী। তারপর আবার নিজেদের মধ্যে সব মিটিয়ে নেন তারা।

সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে একটি শোতে এসে ভাগ্যশ্রী বলছেন, ‘আমার জীবনের সব থেকে খারাপ সময় ছিল ওই একটা বছর। যখন আমি আমার স্বামীর থেকে দূরে ছিলাম। ভাবলেও আমার গায়ে কাটা দেয়।’

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Viral Bhayani (@viralbhayani) on Feb 27, 2020 at 1:20am PST

ইত্তেফাক/বিএএফ