পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেছেন, বাংলাদেশ সব ধর্মের মানুষ সম্মান ও সমান মর্যাদা নিয়ে বসবাস করছেন। এই সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করা জরুরি।
রবিবার দুপুরে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
তিনি বলেন, আওয়ামী লীগ সরকার ১২ বছরে দেশের ব্যাপক উন্নয়ন করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে ওলট-পালট করে উপরে তুলে এনেছেন।
আরো পড়ুন : এবার বৌভাতের পর্বটাও সারলেন সৃজিত-মিথিলা
সুবর্ণজয়ন্তী উদযাপন পরিষদের আহ্বায়ক রনজিত তালুকদারের সভাপতিত্বে ও সদস্য সচিব বিন্দু তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন, সুনামগঞ্জ ও সিলেট জেলার সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য শামীমা শাহরিয়ার, জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আহাদ, অতিরিক্ত পুলিশ সুপার হায়াতুন নবী, জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা পাল প্রমুখ।
ইত্তেফাক/ইউবি