বাহুবলে মুজিববর্ষের ক্ষণ গণনার ঘড়ি বন্ধ!

হবিগঞ্জের বাহুবল উপজেলা পরিষদের সামনে স্থাপিত মুজিববর্ষের দিনক্ষণ গণনার ঘড়িটি বন্ধ রয়েছে। এ নিয়ে প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের কোন নজরদারি নেই। বিষয়টি এলাকাবাসীর নজরে আসলে নানা আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়।

জানা গেছে, গত দুদিন ধরে ঘড়িটি বন্ধ রয়েছে। এরপরও ঘড়িটি সচল করতে কর্তৃপক্ষ কোন ধরনের উদ্যোগ নেননি। বিষয়টি নিয়ে খোদ সরকার দলীয় নেতাকর্মীর মাঝে ক্ষোভ বিরাজ করছে। 

আরও পড়ুন: মিথিলাকে দেখতে গেলেন সৌরভ গাঙ্গুলী

এ ব্যাপারে বাহুবল উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সোহেল আহমদ কুটি উদ্বেগ প্রকাশ করে বলেন, এটা উপজেলা প্রশাসনের উদাসীনতা ও বঙ্গবন্ধুর প্রতি অশ্রদ্ধাজ্ঞাপন।

ইত্তেফাক/বিএএফ