আমরা যদি ভালো হই তবে এ জুলুম থাকবে না: শফী

সারা বিশ্বের মুসলমানের উপর নির্যাতন ও নিপীড়নের তীব্র নিন্দা জানিয়ে হেফাজত ইসলামের আমীর শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী বলেছেন, সারা বিশ্বের মুসলমানের উপর নির্যাতন ও নিপীড়ন চলছে। আমরা যদি ভালো হই তবে মুসলমানদের উপর এ জুলুম থাকবে না। সৃষ্টিকর্তার নিকট দোয়া করি বিশ্বের সকল মুসলমানের উপর শান্তি বর্ষিত হোক।

সোমবার দুপুরে কুড়িগ্রাম সরকারী কলেজ মাঠে জেলা কওমী ওলামা পরিষদের আয়োজনে ইসলামী মহাসম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, কাফেরদের যারা ক্ষমা করবেন তারাও কাফের। কাদিয়ানীদের বিরুদ্ধে সরকারের ব্যবস্থা নেয়া প্রয়োজন। বাংলাদেশে তারা থাকবেন অন্য ধর্মের মানুষের মত। তারা মারা গেলে মুসলমানদের সঙ্গে কবরে দাফন করা যাবে না।

ইসলামী মহাসম্মেলনে আবদুল হক হক্কানী সাহেবের সভাপতিত্বে আল্লামা নুরুল ইসলাম ওলিপুরী, আল্লামা নুরুল ইসলাম জিহাদী, মাওলানা কাজী ফজলুল করিম প্রমুখ বক্তব্য রাখেন। 

এর আগে শফী হেলিকপ্টারযোগে ঢাকা থেকে কুড়িগ্রাম সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে আসেন।

ইত্তেফাক/আরকেজি