নো টি স

আদি ঢাকেশ্বরী শাড়ির আউটলেট উদ্বোধনে তানিয়া ও চুমকি

 

ভারতে চার পুরুষ ধরে সুনামের সাথে শাড়ির ব্যবসা করে আসছে আদি ঢাকেশ্বরী, যার বর্তমান মালিক নিতাই সাহা। সেই আদি ঢাকেশ্বরী সম্প্রতি রাজধানীর বসুন্ধরা সিটির লেভেল ফোরে যাত্রা শুরু করেছে। ঢাকার আদি ঢাকেশ্বরীর দায়িত্বে রয়েছেন তানিম রেজা ও শিবলী সুমন। ঢাকায় আদি ঢাকেশ্বরীর শুভারম্ভ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন তানিয়া হোসেইন। তার সঙ্গে ছিলেন জনপ্রিয় অভিনেত্রী, নাট্যকার ও নাট্যনির্দেশক নাজনীন হাসান চুমকী। অনুষ্ঠানে অংশগ্রহণ প্রসঙ্গে তানিয়া হোসেইন বলেন, ‘সংসার গুছিয়ে উঠতে না উঠতেই আমি মা হয়েছি। এটা আল্লাহর অশেষ রহমত। এই মহূর্তে আমি পৃথিবীর মধ্যে ভীষণ সুখী একজন মানুষ। স্বামী, সংসার, সন্তান নিয়ে বেশ ভালো আছি। আদি ঢাকেশ্বরীর নিমন্ত্রণে তাদের শুভারম্ভে থাকতে পেরে ভীষণ ভালো লেগেছে আমার। আমার ভীষণ প্রিয় আদি ঢাকেশ্বরীর শাড়ি। তাদের তৈরি শাড়িতে আমি আস্থা রাখি। আশা করি ঢাকাতেও তারা তাদের সেই আস্থা তৈরি করতে পারবেন।’ ফারজানা চুমকী বলেন, ‘ঢাকায় তো তাদের যাত্রা শুরু হলো মাত্র। অনেকের মতো আমারও ভীষণ পছন্দ আদি ঢাকেশ্বরীর শাড়ি। শুভ কামনা রইল ঢাকার বসুন্ধরায় তাদের নতুন পথচলায়।’ সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায়, আদি ঢাকেশ্বরীতে সব ধরনের বেনারসি, কাতান, গাদওয়াল, সিল্ক, জরজেট সহ বিভিন্ন ধরনের শাড়ি পাওয়া যাচ্ছে।

০০০

নারী দিবসে রঙ বাংলাদেশ

৮ মার্চ বিশ্বজুড়ে পালিত হয় আন্তর্জাতিক নারী দিবস। রঙ বাংলাদেশও নারীর প্রতি শ্রদ্ধা জানাতে চায় তাদের সৃজনে, তাদের আয়োজনে। সেজন্য এই দিবস উপলক্ষ্যে আট দিন (১-৮ মার্চ-২০২০) পর্যন্ত অনলাইনে থাকছে ১০% বিশেষ মূল্যছাড়। রঙ বাংলাদেশ’র ওয়েবসাইট ও ফেসবুক পেজ থেকে যে কোনো পণ্য কিনলেই এই বিশেষ ছাড় উপভোগ করা যাবে। রঙ বাংলাদেশ’র প্রতিটি আউটলেটে নারীর নিয়মিত আয়োজনের মধ্যে রয়েছে শাড়ি, সালোয়ার-কামিজ, সিঙ্গল কামিজ, সিঙ্গেল ওড়না, কুর্তি, ব্লাউজ, গহনা, মগ  ও বিভিন্ন উপহার সামগ্রী।

০০০

জেন্টল পার্কে সৌন্দর্য সঙ্গে সাশ্রয়!

সময়ের সাথে মিলিয়ে তারুণ্যের ফ্যাশন ব্র্যান্ড জেন্টল পার্ক এনেছে বসন্ত- গ্রীষ্মের সব পোশাক। তরুণ-তরুণীদের জন্য প্যাটার্ন বৈচিত্র্যে থাকছে ক্লোড স্লোডার টপস-কামিজ, চিনো প্যান্ট, টুইল, শার্ট, পলো এবং সিফন জর্জেট-এর বিশেষ ফরমাল ও ক্যাজুয়াল রেডি টু ওয়ার। তরুণদের জন্য নতুন ডিজাইনের এসব পোশাকী সৌন্দর্যের সাথে মিলছে সাশ্রয়ও!  মার্চ মাসজুড়ে যেকোন ক্যাজুয়াল ফুলহাতা শার্টে মিলবে একটি কিনলে একটি ফ্রি। সাথে অর্ধেক দামে মিলবে পলোশার্ট। সেইসঙ্গে নারীদিবসকে কেন্দ্র করে ওমেন কালেকশনে থাকবে ৫০% মূল্যছাড় সুবিধা।

০০০

বাংলাদেশ টি-শার্ট উত্সব

রাজধানীর আজিজ সুপার মার্কেটে আগামীকাল বুধবার শুরু হচ্ছে অষ্টম বাংলাদেশ টি-শার্ট উত্সব। চলবে ৭ মার্চ পর্যন্ত। চার দিনব্যাপী এ উত্সবে অংশ নিচ্ছে আড়াই শতাধিত দেশীয় ফ্যাশন ব্র্যান্ড। উত্সবের সহযোগিতায় রয়েছে ইজি ও মুয়াদ। উত্সব উপলক্ষে ফ্যাশন ব্র্যান্ডগুলো একাধিক নতুন নকশার টি-শার্ট ও দেশীয় পোশাক হাজির করবে। এছাড়া উত্সবে টি-শার্ট ও দেশীয় পোশাক কেনা যাবে ২০ থেকে ৪০ শতাংশ পর্যন্ত ছাড়ে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে উত্সব।

০০০

সেইলরের রাজশাহী ফ্লাগশিপ আউটলেট উদ্বোধন

গত শুক্রবার রাজশাহী শহরে সেইলরের ১৭তম আউটলেট উদ্বোধন করা হয়। জেলার ইতিহাস নিয়ে সাজানো হয়েছে নতুন আউটলেটটি। পদ্মার ভৌগোলিক ইতিহাস, নদীপথের পরিবর্তন—এসবের বিবরণ ফুটিয়ে তোলা হয়েছে ইন-স্টোর ইন্টেরিয়রে। ইন্টেরিয়রের পাশাপাশি ক্রেতাদের স্বাচ্ছন্দ্য বাড়াতে পুরো আউটলেটে রয়েছে পর্যাপ্ত জায়গা, সার্ভিস কাউন্টার, আলাদা বসার ব্যবস্থা এবং আধুনিক ট্রায়াল রুম এবং ক্রেতাদের জন্য ফ্রেশরুমের ব্যবস্থা। রাজশাহীবাসীদের জন্যও এই নতুন আউটলেটে থাকছে ক্যাটাগরি অনুযায়ী পোশাক এবং নানা আকর্ষণীয় লাইফস্টাইল পণ্য।

০০০

ক্লাবহাউজে অর্ণবের ডিজাইনে সোয়েট শার্ট ও টি-শার্ট

ফ্যাশন হাউজ ক্লাবহাউজের জন্য সোয়েট শার্ট এবং টি-শার্টের ডিজাইনে কণ্ঠশিল্পী অর্ণব ফুটিয়ে তুলেছেন গানের সৃষ্টি ও নির্মাণপর্ব। পোশাক ডিজাইনে এই ধরনের উদ্যোগ বাংলাদেশের কোনো ফ্যাশন হাউজের এটাই প্রথম। আকর্ষণীয় আর অভিনব এই ডিজাইনগুলো যে কারোই পছন্দ হবে। এক্সক্লুসিভ ডিজাইনের এই টি-শার্ট আর সোয়েট শার্ট পাওয়া পাবে সাশ্রয়ী দামে। টি-শার্ট ভ্যাট ছাড়া ৮৯০ টাকায় আর সোয়েটশার্ট ভ্যাট ছাড়া ১৪৯০ টাকায় কেনা যাবে। চমত্কার এই সোয়েট শার্ট এবং টি-শার্ট পাওয়া যাচ্ছে ক্লাবহাউজের বসুন্ধরা সিটি, মিরপুর, যমুনা ফিউচার পার্ক আর ওয়ারি আউটলেটে।

০০০

এনবিআর’র সন্মাননা পেলো সারা

আন্তর্জাতিক বাণিজ্য মেলায় অংশগ্রহণকারীদের মধ্যে সর্বোচ্চ ভ্যাট প্রদানকারী হিসাবে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) পুরস্কার পেয়েছে সারা লাইফস্টাইল লি.। জাতীয় রাজস্ব বোর্ডের কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারের ঢাকা পশ্চিম কর্তৃপক্ষ মাসব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য মেলায় অংশগ্রহণকারীদের মধ্যে সর্বোচ্চ ভ্যাট প্রদানকারী দশ প্রতিষ্ঠানকে সম্মাননা দেয়। সারা’র পক্ষ থেকে এই সন্মাননা গ্রহণ করেন প্রতিষ্ঠানটির সহকারী পরিচালক মো. মতিউর রহমান।