শ্যামলেন্দু পাল
নেত্রকোনা প্রতিনিধি
‘জঙ্গি, অবক্ষয়, দুর্নীতি মানবে না এ সংস্কৃতি।’—এ প্রতিপাদ্য নিয়ে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে জাতীয় নাট্য উত্সবের আলোকে নেত্রকোনায় দু-দিনব্যাপী নাটক মঞ্চায়নের আয়োজন করা হয়। এ উপলক্ষে নেত্রকোনা জেলার বারহাট্টা কংশ থিয়েটারের উদ্যোগে নেত্রকোনা পাবলিক হলে প্রদীপ সরকার শ্যামলের রচনা ও নির্দেশনায় কেরাম আলী ক্যানভেসার নাটকটি মঞ্চস্থ হয়। নাটকের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কংস থিয়েটার বারহাট্টার সভাপতি অধ্যাপক এ কে সাইফুল্লা খালেদ। প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের প্রেসিডিয়াম মেম্বার শাহাদাত হোসেন খান হিলু।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধ্যাপক ননী গোপাল সরকার, শরীফ মাহফুজুল হক আপেল, সানোয়ার হোসেন ভূঁইয়া ও জেলা উদীচীর সভাপতি মোস্তাফিজুর রহমান। নাটকটি উপস্থিত দর্শকদের উপভোগ্য হয়।