কুইজ প্রতিযোগিতা ৩ এর ফলাফল

কচি-কাঁচার আসর কুইজ প্রতিযোগিতা—৩-এ সারাদেশ থেকে অংশ নেওয়া প্রতিযোগীর মধ্যে সঠিক উত্তর দিয়েছে ৩০৯ জন প্রতিযোগী। সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে লটারির মাধ্যমে নির্বাচিত হয়েছে তিন জন সৌভাগ্যবান। বিজয়ী বন্ধুদের অভিনন্দন! শিগগির পুরস্কার পৌঁছে যাবে তোমাদের ঠিকানায়!

যারা সঠিক উত্তর দিয়েও নির্বাচিত হতে পারনি তাদের হতাশ হওয়ার কিছু নেই। আমাদের এই প্রতিযোগিতা চলতে থাকবে। যেকোনো সময় তুমিও হয়ে যেতে পার সৌভাগ্যবান বিজয়ী!

প্রশ্ন : পাটের জীবনরহস্য আবিষ্কার করেন কে?

উত্তর :ড. মাকসুদুল আলম

 

প্রশ্ন :বাংলাদেশের বহুভাষাবিদ পণ্ডিত ব্যক্তি কে?

উত্তর : ড. মুহাম্মদ শহীদুল্লাহ

 

প্রশ্ন :বইয়ের ফেরিওয়ালা কে?

উত্তর :পলান সরকার

 

প্রশ্ন :পাখি হয়েও উড়তে পারে না কোন প্রাণী?

উত্তর :উট পাখি

প্রথম

 

উপাসনা চক্রবর্ত্তী

ষষ্ঠ শ্রেণি

নাটোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় নাটোর

দ্বিতীয়

 

নওরীন আদিয়াত

তৃতীয় শ্রেণি

এসওএস হারম্যান মেইনার কলেজ

বগুড়া

তৃতীয়

 

ফাতেমা মাহফুজ যারা

দশম শ্রেণি

সরকারি ফুলবাড়ীয়া মডেল পাইলট উচ্চ বিদ্যালয়, ময়মনসিংহ