তামিম-লিটনের ব্যাটে টাইগারদের ১০০

টসে হেরে ব্যাটিং এ নেমে বাংলাদেশ ক্রিকেটের শুরু বেশ জমে উঠেছে।  লিটন দাস আর তামিম ইকবালের ব্যাটে ১০০ রানে পৌঁছল বাংলাদেশ।  সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডেতে ব্যাট করছে বাংলাদেশ।  ১৮ ওভার ২ বল খেলে বাংলাদেশের স্কোর ১০০/০।

এর আগে পাওয়ার প্লেতে বাংলাদেশ ৫৩/০। লিটন দাস নিজেকে গুটিয়ে নিয়ে শুরুতে বেশ সাবধানী ছিল। সে সময় রানের চাকা সচল রেখেছিলেন তামিম ইকবাল। পরে লিটনও শট খেলতে শুরু করায় বেড়েছে রানের গতি।

এ পর্যন্ত ৪৭ বল খেলে তামিমের ৪০ এবং ৬৩ বল খেলে লিটনের ৬০।

সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে বাংলাদেশ একাদশে চার বদল এনেছে। এই ম্যাচে ওয়ানডেতে অভিষেক হয়েছে আফিফ হোসেন ও মোহাম্মদ নাঈমের। একাদশে ফিরেছেন মুস্তাফিজুর রহমান ও মোহাম্মদ সাইফুদ্দিন।

ইত্তেফাক/আরআই