শ্রীলঙ্কার তৈরি পোশাক খাতে সংকট

করোনা ভাইরাসের কারণে চীন থেকে প্রয়োজনীয় কাঁচামাল সরবরাহ বাধাগ্রস্ত হওয়ায় এরই মধ্যে ধুঁকছে শ্রীলঙ্কার তৈরি পোশাক খাত। তার ওপর ইউরোপে ভাইরাসটি ছড়িয়ে পড়ায় এ খাতে সংকট আরো তীব্র হয়ে উঠেছে। আর শ্রীলঙ্কার তৈরি পোশাকের প্রধান ক্রেতা যুক্তরাষ্ট্র ও ইউরোপ। ইতালিতে এরই মধ্যে পরিস্থিতি ভয়াবহ রূপ নিচ্ছে। একইভাবে ভাইরাসটি ছড়িয়ে পড়ছে জার্মানিতেও। ফলে এসব বাজারে ক্রয়াদেশ বাতিল হয়ে যাচ্ছে। কিছু কিছু ক্ষেত্রে তাদের ক্রয়াদশে ২০-৩০ শতাংশ পর্যন্ত কমে যাচ্ছে। এ অবস্থায় বেশ কিছু পোশাক কারখানা ইতোমধ্যে তাদের কারখানা বন্ধ করারও ঘোষণা দিয়েছে।

—নাঈমা সুলতানা