/ সাঈদ সাহেদুল ইসলাম
জমসেদ :কী রে মকবুল, এদিকে আয় তো, দেখি কী পরেছিস মুখে?
মকবুল :দেখতে পাচ্ছিস না? মাস্ক পরেছি, মাস্ক।
জমসেদ (মকবুলের মুখের ওপর ভালো করে পর্যবেক্ষণ করে) :মাস্ক পরেছিস ভালো কথা, কিন্তু এত্তগুলো মাস্ক একসঙ্গে পরেছিস ক্যান?
মকবুল :আর বলিস না, জ্যামে পড়ে বাসে বসে পেপার পড়ছিলাম। লেখা আছে— ঢাকার বায়ু স্বাভাবিক দূষণের চেয়ে পাঁচগুণ বেশি দূষিত। তাই এক্সট্রা প্রটেকশন নিতে একসাথে ছয়টা মাস্ক পরেছি, বুঝলি?