/ প্রকল্প ভট্টাচার্য
জেনেশুনেই সেদিন ভোরে এক শ্রীমতীর দোরে
কী ভেবে ছাই ‘হাই’ তুলেছি নেহাত ঘুমঘোরে!
অমনি কিনা... ইমোজি না, স্বয়ং এলেন দ্যাবী,
‘এক্কেবারেই পছন্দ না আপনাদের এই হ্যাবিট!’
আমার তো প্রাণ উড়লো ভয়ে, এক্ষুণি ফেসবুকে
এসেস নিয়ে, খাপ বসিয়ে, দেয় বুঝি কেস ঠুকে!
ভাবছি সবে চাইব ক্ষমা, ওমা, আগেই তার—
বলেন, ‘আসুন হোয়াটস্অ্যাপে। আছে তো আপনার?’