বিভিন্ন নামে ডাকার বিপদ

ঠাট্টাঠক

 

/ মাহবুব নাহিদ

 

আমরা বউ বা গার্লফ্রেন্ডদের বিভিন্ন নামে সম্বোধন করে থাকি। এসব নামই আবার নিজেদের গলার কাঁটা হয়ে যেতে পারে। কীভাবে? দেখা যাক তাহলে—

পাখি :পাখি পাখি করে মুখে ফ্যানা তুলে ফেলি। সুযোগ পেলেই তো উড়ে যাবে। আমরা পাখি বলেই তো তাকে ওড়ার শিক্ষা দিলাম!

সোনা :সোনার গহনা অনেক মূল্যবান জিনিস। মানুষ নিজের কাছে সোনা থাকলেও ঘোষণা দিতে চায় না। বউ বা গার্লফ্রেন্ডকে সোনা ডাকলে যে কারো নজরে পড়ে যাবে, পিছে আবার চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হবে।       

বাবু :বাবু ডাকতে ডাকতে বাচ্চাদের মতোই বানিয়ে ফেললাম! পরে দেখা গেলো বাচ্চারা যেমন যে কেউ চাইলেই কোলে নিয়ে চলে যেতে পারে তেমনি চলে যাবে!

জান :নিজের জানেরই তো নিশ্চয়তা নাই। শুধুমাত্র ডাকা জানো কি করে সারাজীবন পাশে থাকবে?

কুইন কিংবা প্রিন্সেস :এমন ডাকা ডাকলাম এই নামে, সত্যিই দেখা গেলো রাজ পরিবারের কেউ এসে নিয়ে চলে গেলো।

হানি :কারো উপরে বিশ্বাস নেই, অনেকে মধুতে পানি মেশায়, কেউ আবার পানিতে মধু মেশায়, কোনটা হয়ে যায় বলা দুষ্কর।

সুইটু :কোনো রকম মুখ দিয়ে এই আওয়াজ বের হলেই হলো, আশেপাশে থাকা পিঁপড়া বা মাছিদের আসতে দেরি হবে না।

যাদু :নিজে যাদু না জানলেও অন্য কেউ এসে যাদু করে নিয়ে যেতে পারে।

ঢাকা।