/ সঞ্জয় সরকার
প্রেমে পড়ার লক্ষণগুলো জেনে নিন—
a মানিব্যাগ থাকবে কিন্তু তাতে মানি থাকবে না।
a চোখ থাকবে কিন্তু তাতে স্বপ্ন থাকবে না।
a জীবনে একটাও কবিতা লিখেননি কিন্তু তখন মাথার মধ্যে শুধু কবিতা গিজগিজ করবে।
a মায়ের কাছে কারণে অকারণে মিথ্যা বলার রিহার্সেল করবেন।
a স্বভাবটা একটু চোর চোর হবে বাবার পকেট হাতানোর জন্য।
a বন্ধু থাকবে কিন্তু আড্ডা দেওয়ার সময় থাকবে না।
a পরীক্ষায় ৮০ নম্বর পাওয়া সাবজেক্টেও ফেল করতে করতে পাশ করবেন।
a রমঘরের চেয়ে রেস্টুরেন্টের খাবার বেশি পছন্দ হবে।
a রোমান্টিক গানের প্রতি টান বেড়ে যাবে।
a পাড়ার দোকানে সময়মতো ধার শোধ করবেন না।
a সবসময় সরিষার তেল মাখানো চুলে জেল মারতে শুরু করবেন।
a টিউশনির নামে প্রতিদিন সকালে আগে আগে কলেজ যাবেন, আবার একই কারণ দেখিয়ে বিকালে দেরি করে বাসায় আসবেন।
সাচিলাপুর, শ্রীপুর, মাগুরা।