ঠাট্টিসবোড ঠাট্টাময় ১ যুগ

 

১৬ মার্চ ২০০৮ থেকে আগামী ১৫ মার্চ ২০২০—ক্যালেন্ডারের পাতায় কাটায় কাটায় বারোটি বছর। অর্থাত্ ঠাট্টা করতে করতে চলে (প্রায়) গেলো এক যুগ। দীর্ঘ এই চলার পথে ঠাট্টা চেষ্টা করেছে শত প্রতিকূলতার মাঝেও মানুষের মুখে যেন একটু হাসি ফোটে! বিদ্রূপাত্মক লেখাগুলো যেন একটু হলেও সমাজে হুল হয়ে ফোটে, মানুষ সচেতন হয়।

ঠাট্টার আগামী সংখ্যায় আমরা পাঠকের মতামতকে গুরুত্ব দিয়ে প্রকাশ করব। ঠাট্টা নিয়ে আপনার মজার অভিজ্ঞতা, ঠাট্টা নিয়ে আপনার প্রত্যাশা বা প্রাপ্তির ঢালাগুলো লিখে জানান আমাদেরকে।

মেইলের সাবজেক্টের ঘরে ‘ঠাট্টার একযুগ’ কথাটি লিখে পাঠিয়ে দিন এই মেইলে— itteffaq.thatta@gmail.com

—বি. স.