রাজধানীতে কাভার্ডভ্যান চাপায় নারী নিহত

রাজধানীর হাতিরঝিল এলাকায় কাভার্ডভ্যানের চাপায় এক নারী নিহত হয়েছেন। এছাড়াও এ ঘটনায় আরো ৫ জন আহত হয়েছেন। শনিবার রাত সাড়ে ৮টার দিকে ওই এলাকার ইস্কাটন রোডের বিএম ফাউন্ডেশন এর সামনে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত ওই নারীর নাম মাকসুদা বেগম (৩৫)। আহতরা হলেন- আব্দুর রশিদের ছেলে আব্দুল হামিদ (২০), মো. জামালের ছেলে রসুল (১৫), খোকনের ছেলে আরিফ (২০), নাসির হোসেনের স্ত্রী টিয়া খাতুন (৩৫) ও বিল্লাল হোসেন।

আরো পড়ুন: খালেদা জিয়াকে জীবিত ফেরত পাবো কিনা সন্দেহ : সেলিমা ইসলাম

জানা গেছে, ওই কাভার্ডভ্যান চালক আরেক জনকে গাড়ি চালানোর ট্রেনিং দেওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীদের চাপা দেয়। আহতদেরকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

ঢামেক হাসপাতাল ক্যাম্প পুলিশ ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘নিহতের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।’

ইত্তেফাক/এএএম