পাঁচ দিনে ২২ মিলিয়ন ডলার তহবিল সংগ্রহ বাইডেনের

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট পার্টির মনোনয়নে এগিয়ে থাকা জো বাইডেন জানিয়েছেন, গত পাঁচ দিনে তার নির্বাচনী তহবিলে ২২ মিলিয়ন ডলার এসেছে।  

প্রাইমারিতে নাটকীয় প্রত্যাবর্তনের পর এই তহবিল আসে।  শুক্রবার মেরিল্যান্ডের বেথেসডাতে তহবিল সংগ্রাহকদের সঙ্গে ফোনে কথা বলার সময় বাইডেন এই তথ্য জানান। 

সুপার টুয়েসডেতে ১৪টি রাজ্যের মধ্যে ১০টিতেই জয় পান বাইডেন। এতে পিছিয়ে পড়েন বার্নি স্যান্ডার্স। বাইডেন বার্নি ভাইদের নেতিবাচক প্রচারণার বিরুদ্ধে সতর্ক থাকতেও সবাইকে অনুরোধ জানান।  তিনি বলেন, প্রাইমারিতে এভাবে নেগেটিভ ব্লাডবাথের কোনো প্রয়োজন নেই।  -সিএনএন

ইত্তেফাক/এসআর