বাণিজ্যমন্ত্রী ও ভোলা সদর আসনের আওয়ামী লীগ প্রার্থী তোফায়েল আহমেদ বলেছেন, '২৪ তারিখে বিএনপি দেখিয়ে দিবে বলেছিলো। কিন্তু তারা কিছুই করতে পারেনি। খুনি তারেক জিয়া, দুর্নীতিবাজ খালেদা জিয়া আর ভাড়াটিয়া ড. কামালকে মানুষ প্রত্যাখান করবে। যার কোন নী-আদর্শ নেই, দল পরিবর্তন করে স্বাধীনতা বিরোধীদের সঙ্গে হাত মিলিয়েছেন, সুতরাং আপনারদের সিদ্ধান্ত নিতে হবে।'
মঙ্গলবার (২৫ ডিসেম্বর) ভোলা সদরের রাজাপুর ইউনিয়নের শান্তিরহাট এলাকায় নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন।
এ সময় মন্ত্রী আরো বলেন, 'শেখ হাসিনা ক্ষমতায় এলে দেশে উন্নয়ন হয়, আর বিএনপি এলে দেশ ধ্বংস হয়। সুতরাং উন্নয়ন না ধ্বংস কোনটা দরকার সেই সিদ্ধান্ত আপনাদের বেছে নিতে হবে।'
তিনি আরো বলেন, 'বিএনপি ২০০১ সালে সারাদেশে অন্যায় অত্যাচার ও নির্মমতা করেছে, তার বিপরীতে আওয়ামী লীগ ১০ বছরের ক্ষমতার আমলে তার প্রতিশোধ না নিয়ে দেশের মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থানের অবস্থা সৃষ্টি করেছে। তাই ভোলাসহ সারাদেশে নৌকার গণজোয়ার সৃষ্টি হয়েছে।'
মন্ত্রী বলেন, 'শেখ হাসিনা স্বপ্ন দেখেন, স্বপ্ন দেখান। তিনি স্লোগান দিয়েছেন আমার গ্রাম আমার শহর অর্থাৎ আওয়ামী লীগ ক্ষমতায় এলে প্রত্যেকটি গ্রাম শহর হবে।'
এ সময় মন্ত্রী বিএনপি থেকে আওয়ামী লীগে যোগদানকৃতদের ব্যাপারে সতর্ক থাকার আহব্বান জানান।
তিনি আরো বলেন, 'ভোলা-বরিশাল ব্রিজ হবে, ভোলাকে সিঙ্গাপুরের আদলে তৈরি করা হবে। গ্যাসভিত্তিক শিল্প কলকারখানা হবে। অন্ধকার রাজাপুরকে আলোকিত করা হয়েছে এখন আলোকিত রাজাপুরকে শহরে করা হবে। এখানে একটি কলেজ, একটি ১০ বেডের স্বাস্থ্যকেন্দ্র ও অবকাঠামোর উন্নয়ন করা হবে।'
আরও পড়ুনঃ নাসির উদ্দিনের পক্ষে ঝিকরগাছায় এমপি মনিরের গণসংযোগ
ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি রুহুল আমিন পাটোয়ারীর সভাপতিত্বে আরো উপস্তিত ছিলেন, সদর উপজেলার পরিষদের চেয়ারম্যান মোশারফে হোসেন, স্কয়ার হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ ডা, তৌহিদ, ডা. রাজ, জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান খা, আওয়ামী লীগ নেতা রোজউল করিম চৌধুরী মিঠু প্রমুখ।
ইত্তেফাক/নূহু