কর্মোপযোগী করে নিজেকে প্রস্তুত করতে

দেশের শীর্ষস্থানীয় তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠান ডিআইআইটি-তে তথ্যপ্রযুক্তি বিষয়ে প্রফেশনাল প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে দেশের শিক্ষিত বেকার যুবসমাজকে  আত্মকর্মসংস্থানের উপযোগী হিসাবে গড়ে তুলতে স্বল্প মেয়াদি বিভিন্ন প্রফেশনাল কোর্সে সীমিত সংখ্যক আসনে শিক্ষার্থী ভর্তি চলছে। কোর্সগুলো হলো— সফটওয়্যার টেস্টিং ফাউন্ডেশন লেভেল, এজাইল টেস্টার, সেলিনিয়াম, এডভান্সড এনালিষ্ট, এডভান্সড ম্যানেজার, সাইভার সিকিউরিটি অ্যান্ড ইথিকাল হেকিং, পিএইচপি লারাভেল, অ্যান্ড্রয়েড অ্যাপস ডেভেলপমেন্ট, থ্রিডি এনিমেশন, জাভা, পাইথন, গ্রাফিক্স ডিজাইন ইত্যাদি। প্রতি বছর ৪টি সেশনে (মার্চ, জুন, সেপ্টেম্বর ও ডিসেম্বর ) এবং ২টি শিফটে (সকাল/বিকাল) পান্থপথ স্থায়ী ক্যাম্পাসে উল্লিখিত প্রফেশনাল কোর্সে ভর্তি নেওয়া হয়। সময়ের সঙ্গে সঙ্গে দেশ যতই এগিয়ে যাচ্ছে দেশের আর্থসামাজিক উন্নয়ন ততই আইটি নির্ভর হয়ে পড়ছে। ফলে আইটি সেক্টর হয়ে উঠেছে ক্যারিয়ার ডেভেলপমেন্টের জন্য তরুণ-প্রজন্মের প্রথম পছন্দ। আইটি সেক্টরের বিভিন্ন বিশেষায়িত শাখার মধ্যে সফটওয়্যার টেস্টিং, সাইবার সিকিউরিটি, গ্রাফিক্স ডিজাইন, থ্রিডি এনিমেশন, সফ্টওয়্যার ডেভেলপমেন্ট প্রভৃতি সেক্টরই স্বপ্নময় সম্ভাবনা সমৃদ্ধ, কিন্তু দরকার বিশেষায়িত দক্ষতা ও জ্ঞানের গভীরতা এবং বাস্তবমুখী শিক্ষার প্রায়োগিক ক্ষমতা। কিন্তু আমাদের দেশে বাস্তবমুখী শিক্ষা গ্রহণের জন্য পর্যাপ্ত সংখ্যক দক্ষ ও মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠানের অভাবই অন্তরায় হয়ে দেখা দিয়েছে। এক্ষেত্রে ড্যাফোডিল ইনস্টিটিউট অব আইটি ব্যতিক্রম। সাফল্যের সাথে শতশত শিক্ষার্থীকে প্রফেশনাল প্রশিক্ষণ প্রদান, আত্মকর্মসংস্থানে সহায়তা ও দেশের আর্থসামাজিক উন্নয়নে যুগান্তকারী ভূমিকা পালন করার জন্যই ডিআইআইটি আজ দেশের সেরা প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠান হিসাবে প্রতিষ্ঠিত। ডিআইআইটি পরিচালিত কোর্সগুলো সম্পূর্ণভাবে ব্যবহারিক ক্লাশভিত্তিক যা সার্টিফাইড প্রফেশনাল প্রশিক্ষকদের সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত হয়। কোর্সগুলোর একটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে- কোর্স শেষে বাধ্যতামুলক রিয়েল লাইফ প্রজেক্ট ওয়ার্ক যা একজন শিক্ষার্থীকে হাতে কলমে কাজ শিখতে সাহায্য করে। এছাড়াও রয়েছে প্রশিক্ষকদের সার্বক্ষণিক ও সার্বিক তত্ত্বাবধানে নির্দিষ্ট সময়ের মধ্যে কোর্স সমাপ্তি, পরীক্ষা গ্রহণ ও ফলাফল মূল্যায়নের নিশ্চয়তা। নিয়মিত প্রাকটিক্যাল ক্লাস ও কঠোরভাবে মান নিয়ন্ত্রণের কারণে এখান থেকে পাশকৃত ছাত্র/ছাত্রীবৃন্দের কর্মজীবনে সফলতার হার শতভাগ। এছাড়াও রয়েছে নিজস্ব জব পোর্টাল Skill.jobs এর মাধ্যমে চাকরির সহায়তা। এ বিষয় আরো জানতে চাইলে কল করতে পারেন ০১৮১১৪৫৮৮৬২ নম্বরে।