বাংলাদেশ স্কিল ডেভেলপমেন্ট ইন্সটিটিউট এসএসসি পরীক্ষার পর শিক্ষার্থীদের অবসরের সময়টাকে কাজে লাগিয়ে তাদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বিশেষ কিছু প্রোগামের আয়োজন করেছে। এসএসসি পরীক্ষার পরবর্তী তিন মাস বিশাল একটা ব্যবধান পড়াশোনার থেকে দূরে থাকায় অনেক শিক্ষার্থী পিছিয়ে পড়ে তাদের ক্যারিয়ার থেকে। আবার অনেক শিক্ষার্থী অবসর সময়ের সঠিক ব্যবহার করে নিজেকে দক্ষ করে তুলে বিভিন্ন ক্ষেত্রে। বর্তমান যুগ একটি প্রতিযোগীতাপূর্ন যুগ। তাই জীবনে সফলতা আনার জন্য প্রয়োজন হয় দক্ষতার। কিছু ক্ষেত্র রয়েছে যেখানে দক্ষ হওয়ার বিকল্প নেই। এই সকল ক্ষেত্রগুলোর মধ্যে অন্যতম হচ্ছে- কম্পিউটার স্কিল, ইংলিশ কমিউনিকেশন স্কিল, গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট ইত্যাদি। এই কোর্সের মূল উদ্দেশ্য হচ্ছে শিক্ষার্থীরা যাতে এসএসসি পরীক্ষার পরবর্তী অবসর সময়কে কাজে লাগাতে পারে। যা তাকে পরবর্তী ধাপসহ ক্যারিয়ারের সর্ব ক্ষেত্রে এগিয়ে থাকতে সহায়তা করে।
তাই এসএসসি পরীক্ষার পর অবসরের তিন মাসের সঠিক ব্যবহারের লক্ষ্যে বাংলাদেশ স্কিল ডেভেলপমেন্ট ইন্সটিটিউট নিয়ে এসেছে তিনটি ভিন্ন ভিন্ন প্যাকেজ।
এর মধ্যে প্রথমটি হলো— কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন ও বেসিক কমিউনিকেটিভ ইংলিশ, যা দুই মাসেই সম্পন্ন করা সম্ভব। একই মেয়াদে আরো রয়েছে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন ও গ্রাফিক ডিজাইন এবং বেসিক কমিউনিকেটিভ ইংলিশ/গ্রাফিক ডিজাইন।