ঝিনাইদহ-৩ আসনে ( মহেশপুর ও কোটচাঁদপুর উপজেলা) ঐক্যফ্রন্ট প্রার্থী জামায়াত নেতা মো. মতিয়ার রহমানকে ঢাকা থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে রায়ের বাজার এলাকায় তার মেয়ের বাসা থেকে গ্রেফতার করা হয়।
পুলিশের একটি সূত্র জানায়, মো. মতিয়ার রহমানের বিরুদ্ধে ঝিনাইদহ জেলার বিভিন্ন থানায় নাশকতাসহ ২৫টির বেশি মামলা আছে। তার বিরুদ্ধে এসব মামলায় গ্রেফতারি পরোয়না আছে।
আরো পড়ুন : ‘দেশের অগ্রযাত্রা অব্যাহত রাখতে আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে’
মনোনয়পত্র দাখিলের পর তিনি আত্মগোপনে থেকে প্রচারণা চালাচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইদহ ডিবি পুলিশ ঢাকা ডিবি পুলিশের সহায়তায় ঢাকা রায়ের বাজারে তার মেয়ের বাসা থেকে গ্রেফতার করে। তার কাছ থেকে দুটি ল্যাবটপ ও ৭টি মোবাইল সেট উদ্ধার করে। গ্রেফতার পর তাকে ঝিনাইদহে নিয়ে আসা হচ্ছে।
ইত্তেফাক/ইউবি