সিলেট-১ আসনে বিএনপি প্রার্থী আব্দুল মুক্তাদির চৌধুরীর প্রার্থীতা বাতিল চেয়ে রিট খারিজ করেছে হাইকার্ট। বুধবার বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি খায়রুল আলমের হাইকোর্ট ডিভিশন বেঞ্চ এই রায় দেন।
ঋণখেলাপির অভিযোগে মুক্তাদির চৌধুরীর প্রার্থিতা বাতিল চেয়ে রিট আবেদনটি করেন একই আসনে প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ প্রার্থী একেএম আব্দুল মোমেন।
আরো পড়ুন: সিইসির নয়, ব্যর্থ নেতা হিসেবে ড. কামালের পদত্যাগ দাবি কাদেরের
মর্যাদাপূর্ণ সিলেট-১ (মহানগর-সদর উপজেলা) আসনে ভোটযুদ্ধে এই দুজন ছাড়াও আছেন জাতীয় পার্টির মাহবুবুর রহমান চৌধুরী, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মাওলানা নাসির উদ্দিন, ন্যাশনাল পিপলস পার্টির ইউসুফ আহমদ, বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির উজ্জ্বল রায়, বাসদের প্রণব জ্যোতি পাল, ইসলামী ঐক্যজোটের মুহাম্মদ ফয়জুল হক, বাংলাদেশ মুসলিম লীগের মো. আনোয়ার উদ্দিন বোরহানাবাদী ও ইসলামী আন্দোলনের মো. রেদওয়ানুল হক চৌধুরী রাজু।
ইত্তেফাক/কেআই