করোনার উৎপত্তিস্থল হিসেবে পরিচিত চীনের হুবেই প্রদেশে নতুন করে মাত্র আটজন ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন। প্রাণঘাতী করোনা ছড়িয়ে পড়ার পর চীনের হুবেই প্রদেশে এই প্রথম ভাইরাসটিতে আক্রান্ত রোগীর সংখ্যা এক অঙ্কের ঘরে নেমে এসেছে। আর পুরো চীনে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৫ জন।এছাড়া চীনে করোনা ভাইরাসে নতুন করে মৃত্যু হয়েছে আরো ১১ জনের। বৃহস্পতিবার চীনের ন্যাশনাল হেলথ কমিশনের পক্ষ থেকে এমনটি বলা হয়েছে।
চীনের ন্যাশনাল হেলথ কমিশনের পক্ষ থেকে জানানো হয়, হুবেই প্রদেশের বাইরে চীনে করোনা ভাইরাসে সাতজন আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ছয়জনই চীনের বাইরে থেকে এসেছেন বলে জানা গেছে।
গত ডিসেম্বরে প্রাণঘাতী করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার পর চীনে এখন পর্যন্ত করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৮০ হাজার৭শ ৯৩জন । চীনে এই ভাইরাসে আক্রান্ত হয়ে সুস্থ হয়েছেন ৬২ হাজার৭শ৯৩জন । এছাড়া করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চীনে মারা গেছেন ৩ হাজার১৬৯ জন।
ইত্তেফাক/এআর